সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল আইসিবি এএমসিএল গোল্ডেল জুবিলি মিউচুয়াল ফান্ডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ফান্ডটির ইউনিটদর আগের কার্যদিবসের তুলনায় ৬০ পয়সা বা ৮ দশমিক ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দরবৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ারদর আজ ৩ দশমিক ৭০ শতাংশ বেড়েছে।
আর তালিকার তৃতীয় স্থানে এডিএন টেলিকমের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৫৪ শতাংশ।
দরবৃদ্ধির শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো- স্টাইলক্রাফট, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, স্ট্যান্ডার্ড সিরামিক, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এবং হা-ওয়েল টেক্সটাইল।