1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাইনচ্যুতির ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক Subordinated Bond of IPDC Finance PLC লভ্যাংশ ঘোষণা করেছে কনফিডেন্স সিমেন্ট লভ্যাংশ ঘোষণা করেছে কোহিনূর কেমিক্যাল তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক

কাল ঢাকায় পদযাত্রা করবে বিএনপি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১.২৭ পিএম
  • ২৫৮ Time View

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি আদায়ে আগামীকাল শুক্রবার ঢাকায় পদযাত্রা করবে বিএনপি। এদিন দুপুর ২.৩০ মিনিটে পৃথকভাবে পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে, উত্তরায় জসীম উদ্‌দীন রোড মোড় থেকে রাজলক্ষ্মী আমির কমপ্লেক্স হয়ে রবীন্দ্রসরণি-কাবাব ফ্যাক্টরি মোড়-গাউসুল আযম অ্যাভিনিউ-শাহ মখদুম অ্যাভিনিউ-ময়লার মোড় হয়ে জমজম টাওয়ার-মাসকাট প্লাজা হয়ে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড গিয়ে শেষ হবে মহানগর উত্তরের পদযাত্রা।

এ ছাড়া গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ থেকে টিকাটুলী-রাজধানী মার্কেট (র‍্যাব-৩ অফিসের সামনে দিয়ে) স্বামীবাগ-দয়াগঞ্জ-বানিয়ানগর মোড় সাদেক হোসেন খোকা মাঠের পাশ দিয়ে ধোলাইখাল-রায়সাহেব বাজার চৌরাস্তা-তাঁতীবাজার মোড় হয়ে নয়াবাজার পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে মহানগর দক্ষিণ বিএনপি।

দুই মহানগর বিএনপির পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য ছাড়াও দুই মহানগরের শীর্ষনেতারা বক্তব্য দেবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com