1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Title :
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

পুঁজিবাজারে কোটিপতি বিনিয়োগকারী ১৪ হাজারের বেশি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৪৯ এএম
  • ২৯৫ Time View

পুঁজিবাজারে কোটি টাকার বেশি বিনিয়োগ রয়েছে এমন বেনিফিশিয়ারি ওনার্সধারীদের (বিও) সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫টিতে। যা ৯ মাসে বেড়েছে ৪৫৬টি।

ইলেকট্রনিক পদ্ধতিতে শেয়ার সংরক্ষণকারী কোম্পানি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, করোনার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে প্রায় দুই বছর ধরে মন্দাভাব পুঁজিবাজারে। এ কারণে কোটিপতি ও লাখপতি বিনিয়োগকারীর সংখ্যা কমেছে।

বিষয়টি স্বীকার করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, বিশ্ব মন্দার কারণে কোটিপতি বিনিয়োগকারীদের সংখ্যা কিছুদিন কমেছিল, তবে এখন আবার বাড়তে শুরু করেছে। শেয়ারের দাম কমার পাশাপাশি ডলারের দাম কিছুটা স্বস্তির মধ্যে চলে আসছে এ কারণে বাজারে প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। ফলে তারাও বিনিয়োগে আসছেন।

বিএসইসি ও সিডিবিএলের তথ্য মতে, গতকাল (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশের পুঁজিবাজারে মোট ১৮ লাখ ৬৬ হাজার ৯৪৮টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব রয়েছে। এর মধ্যে ১৪ লাখ ১৫ হাজার ৮৯৫টি বিওধারী বিনিয়োগকারীর বিও হিসাবে শেয়ার রয়েছে। অর্থাৎ বিও অ্যাকাউন্টগুলো সক্রিয় রয়েছে। আর বাকি ৩ লাখ ৭৩ হাজার ৯৩২টি বিওতে কোনো শেয়ার নেই। অর্থাৎ নিষ্ক্রিয় রয়েছে। শুধু তাই নয়, নিষ্ক্রিয় বিও হিসাবগুলোর মধ্যে প্রায় ১ লাখ বিওতে কোনো শেয়ার নেই।

এই ১৪ লাখ ১৫ হাজার ৮৯৫টি সক্রিয় বিওধারী বিনিয়োগকারীদের মধ্যে ১ কোটি থেকে তার বেশি বিনিয়োগ রয়েছে এমন বিনিয়োগকারীদের সংখ্যা মাত্র ১৪ হাজার ১৫টি বিওধারী। যা সক্রিয় বিনিয়োগকারীর ১ শতাংশ। লাখ টাকা বিনিয়োগ রয়েছে এমন বিনিয়োগকারীদের সংখ্যা লাখের বেশি। এর মধ্যে ১০ লাখের বেশি অর্থাৎ ১ কোটি টাকার কম এমন বিনিয়োগকারীদের বিনিয়োগ রয়েছে ১ লাখ ১২ হাজার ১২৫টি।

কোটিপতি বিনিয়োগকারীর বড় অংশই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। এই শ্রেণির বিনিয়োগকারীদের মধ্যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা ছাড়াও বিভিন্ন কোম্পানি রয়েছে। যেসব প্রতিষ্ঠানের কোনো কোনোটির হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ রয়েছে।

সিডিবিএলের তথ্য মতে, প্রায় দুই বছর আগে অর্থাৎ ২০২১ সালের ২০ মে পর্যন্ত পুঁজিবাজারে বিও হিসাবের সংখ্যা ছিল ২৬ লাখ ৬০ হাজার ৪৮০টি। এর মধ্যে ৩ লাখ ৬৮ হাজার ৩৯৯টি বিও হিসাব কখনোই ব্যবহার হয়নি। আর ৮ লাখ ৬৪ হাজার ৮৯৬টি বিও হিসাবে শূন্য ব্যালেন্স রয়েছে। এ হিসেবে শেয়ার রয়েছে এমন সক্রিয় বিও হিসাবের সংখ্যা হচ্ছে ১৪ লাখ ২৭ হাজার ১৮৫টি।

সক্রিয় ১৪ লাখ ২৭ হাজার বিওধারী বিনিয়োগকারীদের মধ্যে ২৩ হাজার ১৩৭টি বিও হিসাবে বিনিয়োগ ছিল এক কোটি টাকার বেশি। এর মধ্যে এক কোটি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত পোর্টফোলিও মূল্য ছিল এমন বিনিয়োগকারীর সংখ্যা ১৯ হাজার ৭০০টি, যাদের বেশিরভাগই ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারী। আর ৫ কোটি ১ টাকা থেকে ১০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ মূল্য থাকা পোর্টফোলিওধারীর সংখ্যা ২ হাজার ২১২টি। এছাড়া পুঁজিবাজারে ১০ টাকার বেশি বিনিয়োগ থাকা এমন পোর্টফোলিওধারীর সংখ্যা ছিল ১ হাজার ২২৫টি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com