রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামীকাল (১৬ ফেব্রুয়ারি) শেয়ার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো- আরএকে সিরামিকস এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।
রেকর্ড ডেটের পর আগামী ১৯ ফেব্রুয়ারি, রোববার থেকে কোম্পানিগুলো যথা নিয়মে লেনদেনে ফিরবে।