1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Title :

মাশরাফি: আমার কোনো ম্যাজিক নেই, সবই আল্লাহর রহমত

  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৪২ পিএম
  • ২৪২ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনও আসরেই সিলেটের কোনও ফ্র্যাঞ্চাইজি ফাইনালে ওঠেনি। এবার সিলেট স্ট্রাইকার্সকে ফাইনালে তুলেছেন মাশরাফি বিন মুর্তজা। এ নিয়ে পঞ্চমবারের মতো ফাইনাল খেলছেন তিনি। যদিও ‘ম্যাজিক’ বা ‘জাদু’র তত্ত্বে বিশ্বাসী নন তিনি। সবকিছুকেই দেখছেন সৃষ্টিকর্তার রহমত হিসেবে।

ফাইনালের ভাগ্য বরাবরই ভালো মাশরাফির। বিপিএলের এর আগে খেলা চারটি ফাইনালেই শিরোপা জিতেছেন তিনি। কখনোই দেখেননি হারের মুখ। এর আগে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে দুবার, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্সের হয়ে একটি করে শিরোপা জিতেছিলেন তিনি। সবগুলো শিরোপাই জিতেছেন অধিনায়ক হিসেবে।

দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারাতে তিনে নেমে ১৬ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসও খেলেন মাশরাফি। এর আগে এলিমিনেটরে ১৭ বলে ২৬ রান আসে তার ব্যাটে। মাশরাফি বলেন, ‘আমার কোনো ম্যাজিক নেই। সবই আল্লাহর রহমত। ফাইনালে প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক অনেক ভালো দল। এর মানে এই নয় যে আমরা ভালো খেলতে পারব না। আমি আশা করি, দলের সবাই আরও একটা ম্যাচ ভালো খেলবে।’

দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঁচে নেমে পড়ার ব্যাখ্যায় তিনি বলেন, ‘প্রথমত, ওদের (রংপুরের) অফ স্পিনার ছিল, বাঁহাতি স্পিনার ছিল একজন। ওটা কাজে লাগানো যায় কি না, এই চিন্তা ছিল। আরেকটা ব্যাপার হলো, দ্রুত উইকেট পড়ে গেলে, একজন ব্যাটসম্যান গিয়ে ঝুঁকি নেওয়ার চেয়ে আমাদের কেউ একজন যদি নিচে থেকে ওপরে উঠে ঝুঁকি নেয়, তাহলে ভালো। আমাদের উইকেট পড়ে গেলেও দল চাপে পড়ে না। ব্যাটসম্যান ঝুঁকি নিতে গিয়ে উইকেট পড়ে গেলে দল চাপে পড়ে। আগের ম্যাচেও এরকমই ভাবনা ছিল।’

একইসঙ্গে রংপুরের বিপক্ষে ম্যাচ জেতানোর কৃতিত্ব তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে দিয়েছেন মাশরাফি। চাপের ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন সাকিব। মাশরাফি বলেন, ‘আমরা জানতাম যে উডের (লুক উড) একটা ওভার বাকি আছে। তাকিয়ে ছিলাম সাকিবের দিকে। সে ওই ওভারে যদি ৮ রানও দেয়, তাহলেও আমরা ম্যাচে থাকব। সে ওই সময় আউটস্ট্যান্ডিং বোলিং করেছে। তরুণ ছেলে। প্রথম বিপিএল খেলছে। ওর ওই ওভারের জন্যই আমরা ম্যাচে ফিরতে পেরেছি।’

এবারের আসরের শুরু থেকেই দল হিসেবে দুর্দান্ত খেলতে থাকে সিলেট। ঘরের মাঠে যখন মাশরাফির দল খেলতে যায় তখনও তাদের বাঁধভাঙা সমর্থন করেছে সিলেটবাসি। সমর্থকদের ধন্যবাদ দিয়ে মাশরাফি বলেন, ‘প্রতিবারই সিলেটের দর্শকেরা ভালো কিছু প্রত্যাশা করেন। এবার শুরুর দিকে যখন একটা-দুইটা ম্যাচ জিতেছি, তখন থেকেই সিলেটের সাপোর্ট পেয়েছি। এমন ব্লাইন্ডলি সাপোর্ট আমি বিপিএলে আর দেখিনি। আমি বিপিএলে অন্য দলের হয়েও খেলেছি। কিন্তু এমন দেখিনি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com