1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

ফতুল্লায় আগুনে ৯০টি ঝুপড়িঘর পুড়ে ছাই

  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.০৯ এএম
  • ২২২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে ইটভাটায় বসবাসরত শ্রমিকদের ৯০টির মতো ঝুপড়িঘর ছাই হয়ে গেছে। এ সময় ঘুমন্ত অবস্থায় রোকেয়া (২৭) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ফেরিঘাটের কাছে এনবিএম ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত রোকেয়ার স্বামী হারুন অর রশিদও এনবিএম ইটভাটার শ্রমিক; তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। এক বছর আগে তাদের বিয়ে হয়েছে বলে জানান সহকর্মীরা।

শ্রমিকরা জানান, রাত ১টার দিকে হঠাৎ একটি ঝুপড়িঘরে আগুন লাগে। পরে জেবিসি ইটভাটার ঝুপড়িঘরেও সে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুই ইটভাটায় প্রায় ৯০টি ঝুপড়িঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এনবিএম ইটভাটার ঝুপড়িঘরের ছাই থেকে রোকেয়ার দগ্ধ মরদেহ উদ্ধার করে।

ফতুল্লা বিসিক শিল্পনগরী ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আলম হোসেন সময় সংবাদকে বলেন, আগুনে ৯০টির মতো ঝুপড়িঘর পুড়ে গেছে। খবর পেয়ে মৃত নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com