1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

সাঘাটায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৪৬ পিএম
  • ২০৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় বালুবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সাঘাটা উপজেলার ভরতখালি ইউনিয়নের কুকরাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন- ওয়াহেদ আলী ও শাজাহান আলী। ওয়াহেদ আলীর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জের কুমারগাড়িতে ও শাহজাহান মিয়ার বাড়ি ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালী এলাকায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে সাঘাটার দিকে যাচ্ছিলেন দুইজন। এ সময় অপরদিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী কাভার্ডাভ্যান দুজনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল আরোহী ওয়াহেদ আলী ও উদাখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শাজাহান আলী মারা যান।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু মিয়া জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চালক ও কাভার্ডভ্যানটি আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com