1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

মৃত্যুহীন দিনে করোনায় আক্রান্ত ১৫ জন

  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.০০ পিএম
  • ২৪৪ Time View

দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৫ জনে অপরিবর্তিত রয়েছে।

এই সময়ে নতুন করে আরও ১৫ জন ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৭০৩ জনে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার (১৩ ফেব্রুয়ারি) ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। মারা যায় একজন।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৭ হাজার ৮১৭ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৭০৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৭১২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৮৮ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৪ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com