1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

মেসি-নেইমারকে বিদায় বলার প্রস্তুতি নিচ্ছে পিএসজি

  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.২৫ পিএম
  • ১৯৭ Time View

নেইমার ও লিওনেল মেসিকে বিদায় বলার প্রস্তুতি নিচ্ছে প্যারিস সেন্ট জার্মেই, ফুট মেরকাটো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত শনিবার মোনাকোর মাঠে ৩-১ গোলে হারের পর পিএসজির ড্রেসিংরুমে স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে তর্কের কথা স্বীকার করেন নেইমার। এরপরই গুঞ্জন জোরালো হয়, ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার বিদায়ের ক্ষণ ঘনিয়ে আসছে। যদিও তার চুক্তি ২০২৭ সাল পর্যন্ত করা আছে।

অন্যদিকে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। তারপর থেকে তিনি ফ্রি এজেন্ট। স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোস গত সপ্তাহে বলেন, চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মেজর লিগ সকার ইন্টার মিয়ামির সঙ্গে তার নাকি কথা চলছে।

মেসি ও নেইমারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নির্ভর করছে এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগে পিএসজি কতদূর যাবে তার ওপর। শেষ ষোলোর প্রথম লেগে তারা মঙ্গলবার বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে। এই বছর এরই মধ্যে তারা সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ হেরেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com