1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল হাউজিং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন বিশ্ব নগর দিবস ২০২৬; সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

“খেলাঘর জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প ২০২৩” সংবাদ সম্মেলন

  • আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.৪৬ পিএম
  • ২৭৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২ মাঘ থেকে ৫ মাঘ ১৪২৯ চারদিনব্যাপী (বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার) জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। ক্যাম্পটি খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির ব্যবস্থ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পের আয়োজন প্রতি বছরই করে থাকে খেলাঘর। ক্যাম্পে সারা দেশের বিভিন্ন মহানগর জেলা ও উপজেলার শাখা আসরগুলোর প্রায় এক হাজার শিশু-কিশোর ও সংগঠক অংশ নেবেন। ভারতের সর্বভারতীয় শিশু-কিশোর সংগঠন সব পেয়েছির আসর, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য গঠিত কিশোর বাহিনী এবং আরও নেপালের আরো দুটি শিশু সংগঠনও ক্যাম্পে আসবে।

জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প সফলে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সারকে চেয়ারম্যান, সভাপতিমগুলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী, শ্যামল দত্ত ও ডা. আবু সাঈদকে কো-চেয়ারম্যান এবং সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট সুনীল কুমার সরকার মিন্টু ও কেন্দ্রীয় সদস্য নীহার রঞ্জন সরকারকে যুগ্ম-আহ্বায়ক করে গঠিত ১০১ সদস্যের প্রস্তুতি পরিষদ সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে।

খেলাঘরের এ আয়োজনের উদ্দেশ্য, আগামী দিনের দেশ-জাতির কর্ণধার শিশু-কিশোর-কিশোরীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শরীর ও মনের পরিপূর্ণ বিকাশ সাধন।

খেলাঘর শিশু-কিশোরদের শরীর গঠনে খেলাধুলা ও শারীরিক ব্যায়াম এবং শিশুমনের সুকুমার বৃত্তিগুলোর বিকাশে সৃষ্টিশীল কার্যক্রম পরিচালনা করে। এবারের ক্যাম্পেও তাই রয়েছে, কুচকাওয়াজ, সম্মান প্রদর্শন (গার্ড অব অনার), আনন্দদায়ক শারীরিক ডিসপ্লে, ভঙ্গিগীতি, ব্রতচারী নৃত্য, ব্যায়াম, যোগব্যায়াম ও প্রাথমিক চিকিৎসা। রয়েছে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও সাংগঠনিক প্রশিক্ষণও। দেশবরেণ্য প্রগতিশীল মেধাবী বুদ্ধিজীবীরা ক্যাম্পে অতিথি হয়ে আসবেন। শিশু-কিশোরদের দেশ ও দেশের মানুষকে ভালোবেসে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলতে উৎসাহ দেবেন তারা।

শিশু-কিশোর ভাই-বোনদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা, শিশুর হাসিতে উজ্জ্বল বাংলাদেশ গড়ে তুলতে এবং তাদের সচেতন, সুহল ও সুন্দর জীবন গঠনের অন্তরায়গুলো থেকে মুক্ত রেখে গঠনমূলক সামাজিক আন্দোলন গড়ে তুলতে ৭০ বছর ধরে কাজ করে যাচ্ছে বেলা।

খেলাঘর আন্দোলনের এসব মহৎ উদ্দেশ্য এবারের ক্যাম্পে প্রতিফলিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com