1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

রাজবাড়ীতে নিখোঁজ স্কুলছাত্রের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

  • আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১.৪৪ পিএম
  • ২২৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশা উপজেলায় আকাশ মোল্লা নামে নিখোঁজ এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাবাসপুর চর এলাকা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আকাশ মোল্লা পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম এলাকার ভ্যানচালক নাসির মোল্লার ছেলে ও সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহত আকাশ মোল্লার মামা সূর্য জানান, গত শনিবার বিকাল ৪টার দিকে আকাশের বাবা ভ্যানটি বাড়িতে রেখে মাঠে ঘাস কাটতে যান। এ সুযোগে আকাশ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে আকাশ নিখোঁজ ছিল। পরে পাংশা থানায় অভিযোগ দায়ের করা হয়।

রাজবাড়ীর পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, সোমবার সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পাংশা উপজেলার হাবাসপুর চর এলাকা থেকে নিখোঁজ হওয়া আকাশ মোল্লার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com