সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১২ ফেব্রুয়ারি) কোম্পানিটির ৩৮ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৭৪ লাখ ৪৫ হাজার টাকার।
আর ২৩ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেনের করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ইনফিউশন, সানলাইফ ইন্স্যুরেন্স, জেমিনি সী ফুড, সী পার্ল বিচ রিসোর্ট, ওরিয়ন ফার্মা এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।