1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

৯০০ কোটি আয় ‘পাঠান’ সিনেমার

  • আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৫৪ এএম
  • ২২৭ Time View

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’ ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে। মুক্তির ১৫ দিন পেরিয়ে গেলেও বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেই ঝড় তুলেছেন তিনি।

বক্স অফিসের সূত্র অনুযায়ী ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১৭ দিনে ৯০০ কোটি রুপির বেশি আয় করেছে ‘পাঠান’। ইয়াশ রাজ ফিল্মসের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত বিশ্বব্যাপী ৯০১ কোটি রুপি, আর ভারতে সিনেমাটি গ্রস আয় ৫৫৮ কোটি ৪০ লাখ রুপি। অন্যদিকে বিদেশে মোট ৩৪২ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

চীনের মার্কেট বাদ দিলে বিশ্বে সবচেয়ে বেশি টাকা আয় করা হিন্দি সিনেমা এখন ‘পাঠান’। এদিকে শুধু ভারতেই এই সিনেমার নেট আয় ৪৬৪ কোটি ৮০ লাখ রুপি। এ ছাড়া হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পেয়েছে সিনেমাটি।

এ ছাড়া সিনেমাটি ইতিমধ্যে কেজিএফ ২ এর সব রেকর্ড ভেঙে দিয়েছে। এদিকে সিনেমাটি আমাজন প্রাইম ইতিমধ্যে ১০০ কোটি রুপিতে কিনে নিয়েছে। তবে কবে ওটিটিতে মুক্তি পাবে এ ব্যাপারে এখনো কিছু জানায়নি আমাজন প্রাইম।

সূত্র: কইমই

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com