1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Title :

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে সী পার্ল রিসোর্ট

  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৫৯ পিএম
  • ২৭৮ Time View

বিদায়ী সপ্তাহে (০৫-০৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ১৪২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’র।

লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে ব্লকে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭২ কোটি ০৪ লাখ টাকার।

দ্বিতীয় অবস্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। আলোচ্য সপ্তাজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ০৩ লাখ টাকার।

লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে সোনালী পেপার। কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৬২ লাখ টাকার।

ব্লকে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলো- বিডি ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড, বেক্সিমকো, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো এবং ইসলামি ব্যাংক লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com