1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.০৩ পিএম
  • ২৪৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সদর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৮টি মোটরসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে জানান, সকালে পাইকপাড়া বাজারে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন নেতাকর্মীরা। এ সময় অতর্কিতভাবে দুই থেকে ৩০০ বিএনপি নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। ভাঙচুর করে পুড়িয়ে দেয়া হয় তাদের ৮টি মোটরসাইকেল। ভাঙচুর করা হয় বাজারের বেশ কিছু দোকানপাটও।

অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর দাবি, ইউনিয়ন পর্যায়ে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বিঘ্ন ঘটাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেরাই এ ঘটনা ঘটিয়ে তাদের ওপর দোষ চাপাচ্ছে।

সিরাজগঞ্জ সদর থানার ইন্সপেক্টর সুমন দাস জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় বেশ কিছু মোটরসাইকেল পোড়া অবস্থায় রাস্তার ওপর দেখা যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com