1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Title :
ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত শ্যালক হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নবীনগরে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, গ্রেফতার ১, মূল হোতা এখনো পলাতক ওয়ালটন স্মার্ট ফ্রিজ ডিপিডিএলের ঈদ পরবর্তী রাউন্ডে খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে গাইলেন কনক দত্ত কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয়ও গুঁড়িয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সপ্তাহের রাশিফল (১১-১৭ ফেব্রুয়ারি)

  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৫৩ এএম
  • ২৩৬ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): শরীরে পুরোনো রোগ থাকলে তা বেড়ে যেতে পারে। মেজাজ খুব একটা ভালো থাকবে না। উত্তেজনার বশে কাউকে কিছু বলা থেকে বিরত থাকুন। যানবাহন চলাচলে সাবধান থাকুন। কর্মস্থলে সহকর্মীর সঙ্গে সমস্যা তৈরি হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সাবধানতা অবলম্বন করুন। আর্থিক অবস্থা খুব একটা ভালো যাবে না। অংশীদারি ব্যবসায় ক্ষতি হতে পারে। কর্মস্থলের সবার সঙ্গে আচরণে কৌশলী হন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): সন্তানের কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। ব্যবসায় লাভবান হতে পারেন। গোপন শত্রুতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। সবার সঙ্গে ইতিবাচক মনোভাব পোষণ করুন।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): রোগব্যাধি সম্পর্কে সচেতন থাকুন। কারো সঙ্গে মনোমালিন্য বাড়তে পারে। দুর্ঘটনার ব্যাপারে সতর্ক থাকুন। পরিবার থেকে দূরে থাকতে হতে পারে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কিছুটা টেনশনে থাকতে পারেন। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। অংশীদারি ব্যবসায় বিনিয়োগে সফল হবেন। পারিবারিক দ্বন্দ্ব বাড়বে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কোনো অজানা ভয়ে আপনাকে পেয়ে বসতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। পারিবারিক সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। যোগাযোগ বিভ্রাট কাটিয়ে উঠতে পারবেন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা কঠিন হতে পারে। প্রিয়জনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে। ব্যবসায় লাভবান হবেন। কর্মক্ষেত্র সফলতা পাবেন। বন্ধুর সঙ্গে আচরণে কৌশলী হন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। দুর্ঘটনা সম্পর্কে সচেতন থাকুন। পরিশ্রম অনুযায়ী সফলতা নাও পেতে পারেন। গোপন শত্রু সম্পর্কে সচেতন থাকুন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): শরীর ও মন তেমন একটা ভালো যাবে না। আর্থিক অবস্থা বেশ ভালো যাবে। আয় বৃদ্ধি পাবে। পরিবারে আনন্দের আমেজ বজায় থাকবে। প্রেম ও রোমান্স সম্পর্কে সচেতন থাকুন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): আর্থিক অবস্থা ভালো যাবে। ভাই-বোনদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। শত্রুরা ক্ষতির চেষ্টা করতে পারে। অংশীদারি ব্যবসায় ভুল বোঝাবুঝি হতে পারে। বিতর্কে জড়াতে পারেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): মন মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। প্রেম ও রোমান্স শুভ। অংশীদারি ব্যবসায় লাভবান হবেন। পারিবারিক পরিবেশ আপনার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। সন্তানের কোনো বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। মনের কোনো আশা পূরণ হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মক্ষেত্রে ঝামেলা হতে পারে। আর্থিক বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। প্রিয়জন আপনাকে ভুল বুঝতে পারে। সহকর্মীর সঙ্গে বনিবনা হবে না। শরীর খুব একটা ভালো যাবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com