1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

আত্মহত্যা করেছে গোবিন্দগঞ্জের এক এইচএসসি পরীক্ষার্থী

  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.০০ পিএম
  • ২৩৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার লজ্জায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে গোবিন্দগঞ্জের এক পরীক্ষার্থী। তার নাম মো. হাসান।

গত বুধবার দিবাগত রাতে সে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হলে বগুড়ার একটি হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রামের আব্দুল জলিলের পুত্র হাসান চলতি বছর পিয়ারাপুর আইজিএম স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল।

স্বজন ও এলাকার লোকজন জানান, হাসান এ বছর গাইবান্ধা সদরের পিয়ারাপুর আইজিএম স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। বুধবার ফলাফল ঘোষণা হলে দেখা যায় সে বাংলা বিষয়ে অকৃতকার্য হয়েছে। ওইদিন সন্ধ্যায় সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ছবি দিয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করে একটি স্ট্যাটাস দেয়। এর পর আত্মহত্যা করার জন্য সে সবার অগোচরে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খায়। রাতে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। তখন স্বজনরা তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। সেখানে তার অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। 

শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মৃতের স্বজন তৌহিদুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com