1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

হজের খরচ বৃদ্ধি, নিবন্ধন করেও যাচ্ছেন না অনেকে

  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.২৬ পিএম
  • ৩৩৮ Time View

হজের খরচ বৃদ্ধি পাওয়ায় নিবন্ধন করেও বাতিল করছেন অনেকে। নিবন্ধনের প্রথম দিনে মেলেনি আশানুরূপ সাড়া। কেউ কেউ আবার হজ বাদ দিয়ে ওমরাহ করার পরিকল্পনাও করছেন। তবে হজ এজেন্সিগুলোর আশা সময় বাড়ার সঙ্গে সঙ্গে পূরণ হবে নির্ধারিত কোটা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) নিবন্ধন শুরু হওয়ার প্রথম দিনে ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যায় বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত হজের জন্য নিবন্ধন করেছেন ১০১ হজযাত্রী।

প্রাক-নিবন্ধন করা কয়েকজন জানান, হজ করতে যাওয়ার অনেক ইচ্ছা ছিল তাদের। কিন্তু এত টাকা খরচ করে হজে যাওয়ার সামর্থ নেই তাদের। তাই নিবন্ধন করেও হজে যাচ্ছেন না তারা।

আলী আকফাত জানান, শরীয়তপুর তেকে পুরানা পল্টনের একটি হজ এজেন্সিতে আসেন তিনি। এখান থেকেই হজের জন্য প্রাক-নিবন্ধন করিয়েছিলেন। কিন্তু প্যাকেজের দাম বাড়ায় যেতে পারছেন না। তাই ওমরাহ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

একই কথা বলে মোয়াল্লেমরা জানান, প্রাকনিবন্ধন করিয়েছেন কিন্ত হজে যাচ্ছেন না, এমন মানুষের সংখ্যাই এখন পর্যন্ত বেশি।

এর কারণ হিসেবে তারা জানান, হজ প্যাকেজের দাম বৃদ্ধির জন্য এমনটা হচ্ছে। আবার করোনার কারণে আয় কমে যাওয়ার কারণেও অনেকে যাচ্ছেন বলে জানান তারা।

দুটি হজ এজেন্সির কর্মকর্তারা জানান, প্রতি বছর হাজিদের নিয়ে যে ব্যস্ততা থাকার কথা, এ বছর তেমন কোনো সাড়া শব্দ নাই।

হাজীদের মধ্যে হজ করার আগ্রহ অনেক কম উল্লেখ করে জানান, এ বছর হজের কোটা পূরণ হয় কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে।

চলতি বছর কোরবানির খরচ ছাড়া হজের প্যাকেজ ধরা হয়েছে সরকারিভাবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা আর বেসরকারিভাবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এখনও পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী হজের নিবন্ধন চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com