1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Title :

এটিসি শরীয়াহ ইউনিট ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ

  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.২৩ পিএম
  • ২২০ Time View

সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এটিসি শরীয়াহ ইউনিট ফান্ড।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) ফান্ডটির ট্রাস্ট্রি সভায় আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যলোচনা শেষে প্রকাশ করা হয়।

ফান্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, তৃতীয় প্রান্তিকে (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) ফান্ডটির প্রভিশনের আগে ইউনিট প্রতি আয় ১৪ পয়সা, প্রভিশনের পরে লোকসান হয়েছে ১১ পয়সা। গত বছর একই সময়ে প্রভিশনের আগে ইউনিট প্রতি আয় হয়েছিল ২৩ পয়সা, প্রভিশনের পরে আয় হয়েছিল ০১ পয়সা।

দুই প্রান্তিকে অর্থাৎ ৬ মাসে (এপ্রিল’২২-সেপ্টেম্বর’২২) ফান্ডটির প্রভিশনের আগে ইউনিট প্রতি আয় হয়েছে ৭০ পয়সা, প্রভিশনের পরে আয় হয়েছে ০৬ পয়সা। গত বছর একই সময়ে প্রভিশনের আগে ইউনিট প্রতি আয় ছিল ৫৫ পয়সা, প্রভিশনের পরে আয় হয়েছিল ১ টাকা ৪৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১১ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com