1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করছে জুম

  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৪৪ পিএম
  • ২৪২ Time View

বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ৩০০ কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম। যা কোম্পানিটির প্রায় ১৫ শতাংশ।  

যোগাযোগ প্রযুক্তি–বিষয়ক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক ইউয়ান গতকাল মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন।

জুমের দাপ্তরিক ব্লগে এরিক ইউয়ান লিখেছেন, কর্মীর সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা করেছে জুম। এজন্য কঠোর পরিশ্রমী ও মেধাবী হওয়া সত্ত্বেও আমাদের প্রায় ১ হাজার ৩০০ সহকর্মীকে বিদায় বলতে হচ্ছে। চাকরিচ্যুত কর্মীদের শিগগিরই ই–মেইলে তা জানিয়ে দেওয়া হবে। 

এরিক ইউয়ান আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে কর্মরত জুমের কর্মীরা তাদের চাকরি হারানোর বার্তাটি পরবর্তী ৩০ মিনিটের মধ্যে ই–মেইলে পেয়ে যাবেন। আর অন্যান্য দেশে কর্মরত কর্মীদের এই বার্তা সেখানকার নিয়ম মেনে দেওয়া হবে। 

জুম মিটিংয়ে হ্যাকারদের হানা, দ্রুত হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ জুমে তিনটি নিরাপত্তা ত্রুটির সন্ধান মিলেছে।

২০১১ সালে জুম প্রতিষ্ঠা করেন এরিক ইউয়ান। করোনার আগে সেবাটি মানুষের কাছে অপরিচিতই ছিল। করোনা মহামারির সময় টানা লকডাউন ও হোম অফিসের সুবাদে জনপ্রিয় হয়ে ওঠে সেবাটি। জুমের জনপ্রিয়তার জেরে এরিক এখন বিশ্বের ১৩৩ নম্বর ধনী। ফোর্বসের হিসাব অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ১ হাজার ৩২০ কোটি ডলার। 

তবে জুমের সিইও হয়েও এরিক ইউয়ান সরাসরি অফিস করা, বৈঠক করার পক্ষে। তিনি চান জুমের কর্মীরা করোনার আগের মতো মুখোমুখি মিটিংয়ে ফিরে যাক। সপ্তাহে অন্তত দুই দিনের জন্য হলেও যেন তারা অফিসে গিয়ে কাজ করেন। কেননা এরিক ইউয়ান নিজেও জুমে একের পর এক বৈঠক করে ক্লান্ত হয়ে পড়েছে।

সূত্রঃ সিএনবিসি ও এনডিটিভি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com