1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

ফখরুল: বিএনপি কোনো উসকানিতে পা দেবে না

  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৪৫ পিএম
  • ২০৩ Time View

বিএনপির কর্মসূচি ঘিরে ক্ষমতাসীনরা পাল্টা কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বিএনপি কোনো উসকানিতে পা দেবে না বলে জানিয়েছেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি আদায়ের চলমান কর্মসূচি কেমন হচ্ছে, এর সফলতা কী, সামনের আন্দোলন কেমন হবে এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।  

সেই বৈঠকের সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

এ সময় ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান তিনি। এছাড়া বিএনপির আন্দোলনের ভবিষ্যৎ কেমন হবে, তা সামনের দিনগুলো বলে দেবে বলেও জানান তিনি।  

মির্জা ফখরুল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিএনপির যেকোনো কর্মসূচি ঘিরে উসকানি দেয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে ক্ষমতাসীনরা ষড়যন্ত্র করছে। তবে কোনো ট্রাপে পা দেবে না বিএনপি।’  

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com