1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :

টপটেন গেইনারের শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.২০ পিএম
  • ২৫৪ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর ৭ টাকা ৯০ পয়সা বা ৫.৪১ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৫৪ টাকা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৪ হাজার ৭৪৭ বারে ২২ লাখ ৭৫ হাজার  ৬০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৪ কোটি ৯ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ণ হাউজিং লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা বা ৫.৩৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১০৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ১২ টাকা ৩০ পয়সা বা ৪.৫২ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৮৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- ওরিয়ন ফার্মা, জেনেক্স ইনফোসিস, সামিট অ্যালায়েন্স পোর্ট,সোনালী আঁশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com