পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ফার্মা এইডস ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
জানা গেছে, কোম্পানিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে ফার্মা এইডস ৫০ শতাংশ নগদ ও সামিট অ্যালায়েন্স পোর্ট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।