1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস প্রিমিয়াম ফিচার, স্টাইলিশ ডিজাইন, ৪০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন কোনগুলো? সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

শিবলী: বন্ডের মাধ্যমে বিনিয়োগ করলে সুদের চিন্তা থাকবে না

  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.৪৬ এএম
  • ১৯৮ Time View

পুঁজিবাজারে বন্ডের মাধ্যমে বিনিয়োগ করলে তাৎক্ষণিক ঋণের সুদ নিয়ে কোম্পানিগুলোর চিন্তা থাকবে না বলে মন্তব্য করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর দিলকুশায় উইন্সফিন সিকিউরিটিজ নামে নতুন একটি ব্রোকারেজ হাউস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেয়ারবাজারে ব্যবসার ক্ষেত্রে ঋণ নেওয়ার প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। ঋণের সুদের জালে একবার আটকে গেলে সেই বৃত্ত থেকে বের হওয়াটা অনেক কঠিন। বন্ডের মাধ্যমে বিনিয়োগ করলে তাৎক্ষণিক সুদ নিয়ে চিন্তা থাকবে না শেয়ারবাজারের কোম্পানিগুলোর। তাই শেয়ারবাজারের কোম্পানগিুলোকে ঋণ নিয়ে ব্যবসার পরিবর্তে বন্ডের প্রতি নজর দিতে হবে। বর্তমানে কোম্পানিগুলোকে ৫ বছর মেয়াদী বন্ডের অনুমোদন দেওয়া হচ্ছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, উইন্সফিন সিকিউরিটিজের চেয়ারম্যান আয়াজ ওয়ারিশ খান ওয়ারসি, উইন্সফিন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খালিদ আয়াজ খান, উইন্সফিন সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হুমায়ুন হাবিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে উইন্সফিন সিকিউরিটিজের চেয়ারম্যান আয়াজ ওয়ারিশ খান ওয়ারসি বলেন, দুবাইতে আমাদের ব্যাবসা আছে। দুবাই থেকে আমরা বাংলাদেশ প্রথম ২০১৭ সালে হারফি বাংলাদেশ নামে ইনভেস্টমেন্ট আনি। দুবাইতে অনেক ইনভেস্টর রয়েছে, যারা দেশে বিনিয়োগে আগ্রহী।

তিনি আরও বলেন, শেয়ার ব্যবসায় আমরা নতুন। এ জন্য আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাপোর্ট প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com