পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ম্যারিকোর দীর্ঘ মেয়াদী ‘এএ+’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-১’ রেটিং হয়েছে।
কোম্পানিটির, ৩১ মার্চ,২০২২ সালের নিরীক্ষিত ও সমাপ্ত হিসাববছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।