1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Title :
জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন চট্টগ্রাম হালিশহরে মিঃ ডি আই ওয়াই – এর ১৬তম আউটলেট উদ্বোধন চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা তারেক রহমানের সভাপতিত্বে ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদিত ২০২৬-২৭ বাজেটে পুঁজিবাজারে কর সুবিধার ঘোষণা নেই Credit Rating of Nitol Insurance PLC ইসলামী ব্যাংকের কার্যক্রম তদারকিতে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংকে ডিবিএর বৈঠক কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার

হিরো আলমকে অভিনন্দন জানালেন তথ্যমন্ত্রী

  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.৫২ পিএম
  • ১৫৮ Time View

বগুড়ার দুটি আসন থেকে উপনির্বাচনে অংশ নেয়া আশরাফুল আলম ওরফে হিরো আলমকে অভিনন্দন জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আমি হিরো আলমকে অভিনন্দন জানাই। কারণ, সে অনেক ভোট পেয়েছে। তাকে এলাকার বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন।’

রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

বগুড়ার নির্বাচন বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি হিরো আলমকে অভিনন্দন জানাই। কারণ, সে অনেক ভোট পেয়েছে। তাকে এলাকার বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো অনেক কিছু বলেন। তাই তিসি কি বললেন না বললেন তাতে কিছু আসে-যায় না। তবে আমি হিরো আলমকে অভিনন্দন জানাই।’

মন্ত্রী বলেন, বিএনপি সংসদ বর্জন, সংসদ থেকে পদত্যাগের মতো অপরাজনীতি না করলে বিশ্ব গণতন্ত্র সূচকে বাংলাদেশের আরও উন্নতি হতো।

সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা জানেন গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) ‘গণতন্ত্র সূচক ২০২২’ প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে। প্রকৃতপক্ষে পাঁচ বছর ধরেই গণতন্ত্র সূচকে ধারাবাহিকভাবে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৮৮তম, ২০১৯ সালে ৮০তম, ২০২০ সালে ৭৬তম, ২০২১ সালে ৭৫তম এবং এ বছর বাংলাদেশের অবস্থান ৭৩তম।

হাছান মাহমুদ বলেন, বিএনপি ও তাদের সমমনা নেতারা এবং কিছু কিছু বুদ্ধিজীবী ক্রমাগতভাবে বলে আসছে যে দেশে গণতন্ত্র নেই। অথচ পাঁচ বছর ধরে বাংলাদেশ গণতন্ত্র সূচকে ক্রমাগত অগ্রগতি করছে। এতেই প্রমাণিত হয়, বিএনপিসহ অন্যান্য দল বা ব্যক্তিবিশেষ বাংলাদেশে গণতন্ত্র নেই বলে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু এগুলো যে মিথ্যা ও অসাড়, গণতন্ত্রের সূচকই সেটা প্রমাণ করে।

তিনি বলেন, গণতন্ত্রকে দৃঢ় ও সংহত করার দায়িত্ব শুধু সরকারের একার নয়, সবার সম্মিলিত। যদি দেশে বিএনপির অপরাজনীতি না থাকত, তাহলে বাংলাদেশে গণতন্ত্র আরও সংহত হতো, কয়েক ধাপ উন্নীত হতো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ২০০৭ সালে যে ১/১১ সরকার এসেছিল, সেটা বিএনপির দুঃশাসনের কারণেই। ২০১৪ সালে চেষ্টা করেছিল, সংসদীয় নির্বাচন বন্ধ করে দেশে আবারও একটি অগণতান্ত্রিক কোনো কিছু করার জন্য। ২০১৮ সালেও তাদের সে চেষ্টা অব্যাহত ছিল।

তিনি বলেন, বিএনপি জানে আগামী নির্বাচনে তাদের কোনো সম্ভাবনা নেই। একটু খতিয়ে দেখলে বোঝা যায়, জনগণের কাছে বিএনপির অবস্থান কোথায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com