1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

ফখরুল: আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে

  • আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৩৭ পিএম
  • ২২৬ Time View

১০ দফা দাবি আদায়ে এবার ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যুগপৎ আন্দোলনের ৬ষ্ঠ কর্মসূচি হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশে পালিত হবে এ কর্মসূচি, জানান তিনি।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, ‘এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, যার সবশেষে উদাহরণ ৪ জেলায় ৬টি আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের চিত্রই বলে দেয়।’

ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার ঘোষণা দিয়ে মির্জা ফখরুল আরও বলেন, ‘তৃণমূল পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করে লংমার্চের মাধ্যমে পরাজিত করা হবে এ সরকারকে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের এবারের কর্মসূচি হবে একেবারে ইউনিয়ন পর্যায় থেকে। ইউনিয়ন থেকে পদযাত্রা শুরু করে পর্যায়ক্রমে উপজেলা, জেলা, মহানগর এবং শেষে ক্ষমতাসীনদের মসনদ দখল করে নেব।’

নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। আনন্দের কথা, আজকে অনেক রাজনৈতিক দল এগিয়ে এসেছে। তারা যুগপৎ আন্দোলন করছে। এ আন্দোলন জনগণের অধিকার রক্ষার আন্দোলন। আন্দোলন চলবে সেই পর্যন্ত, যে পর্যন্ত না এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটছে।’

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসতে থাকেন। বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণের দামবৃদ্ধি, নেতাকর্মীদের মুক্তিসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে দলটির বিভাগীয় সমাবেশ নয়াপল্টনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ও এর আশপাশের জেলার নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে যোগ দেন এ সমাবেশে। নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত হাজার হাজার নেতাকর্মীর ভিড় দেখা গেছে। দুপুর ২টায় শুরু হয় যুগপৎ আন্দোলনের এ পঞ্চম কর্মসূচি।

তবে এদিন সমাবেশে বসার জায়গা নিয়েও নিজেদের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে, কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।

যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী পালিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এ সমাবেশের আয়োজন করে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com