1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

আব্বাস: দেশ ফকির রাষ্ট্রে পরিণত হবে

  • আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৩০ পিএম
  • ২০২ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডলার সংকটে এলসি করতে না পারায় পণ্য আমদানি করা সম্ভব হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে দেশ ফকির রাষ্ট্রে পরিণত হবে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজশাহীতে বিএনপি আয়োজিত বিভাগীয় সমাবেশে এ কথা বলেন তিনি।

বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, দেশে আজ ডলার সংকট। নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করা যাচ্ছে না। দেশে এ অবস্থা চলতে পারে না। এ অবস্থা চলতে থাকলে দেশ ফকির রাষ্ট্রে পরিণত হবে। বিএনপি আন্দোলন করছে, মানুষের ভোটের অধিকার ফেরানোর জন্য। নিশিরাতের সরকারকে দূর করে গণতন্ত্র ফেরানোর জন্য। আর আওয়ামী লীগ আমাদের পদযাত্রাকে বলেছে মরণযাত্রা। আমরা বলতে চাই, এই পদযাত্রা আওয়ামী লীগের অগ্রিম শবযাত্রা।’

মির্জা আব্বাস বলেন, বিএনপি ঠিক করে দেবে না। পালানোর জন্য পথ আওয়ামী লীগকেই ঠিক করে নিতে হবে।

ভোটের প্রয়োজন না থাকায় আওয়ামী লীগ সরকার দফায় দফায় সবধরনের তেল ও গ্যাসের দাম বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।

বিএনপির আন্দোলনে আওয়ামী লীগের কম্পন শুরু হয়ে গেছে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘আমরা টোকা দিয়ে কিংবা ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দিতে চাই না। আমরা চাই, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। আমরা সিইসি বা ইলেকশন কমিশন-টমিশন কিচ্ছু বুঝতে চাই না। আমরা বুঝতে চাই, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা যাব, সারা দেশে বিপুল ভোটে আমরা জয়লাভ করব। এর মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটবে।’

পরে সামবেশে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, বিএনপির হাত ধরেই মুক্তি পাবে দেশের গণতন্ত্র।

বিএনপির ১০ দফা দাবি আদায়ে সব বিভাগীয় শহরে একযোগে সমাবেশের অংশ হিসেবে নগরীর সোনাদীঘি মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশ থেকে কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস আগামী কর্মসূচি হিসেবে ১১ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগের সব ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করার ঘোষণা দেন। সমাবেশে বিভাগের আট জেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা। জেলার সদস্য সচিব বিশ্বনাথ সরকার ও মহানগরের সদস্য সচিব মামুন-অর-রশিদের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল লতিফ খান, হাবিবুর রহমান হাবিব, মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলার আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com