1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

ফখরুল: হিরো আলমের সামনেও আ.লীগ অসহায়

  • আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.৫৬ পিএম
  • ১৮৮ Time View

হিরো আলমের সামনেও আওয়ামী লীগ অসহায়, তাই তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে গ্যাস-বিদ্যুৎ, চাল ডালসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

বিএনপি মহাসচিব বলেন, আজকের সমাবেশ প্রমাণ করেছে গণবিরোধী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ। যারা জনগণকে বোকা বানিয়ে জোর করে ক্ষমতায় থাকছে। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। বিএনপির ছেড়ে দেয়া ছয়টি উপ-নির্বাচন তারই প্রমাণ। হিরো আলমের সামনেও আজ আওয়ামী লীগ অসহায়। তাই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। সাত্তারকে নিজের লোক মনে করে জয়ী করতে চার নম্বর প্রার্থীকেও গুম করতে হয়েছে। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। চাপার জোরে ক্ষমতায় থাকা যায় না। 

মির্জা ফখরুল ইসলাম বলেন, মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। মানুষ সরকারের পতন দেখতে চায়। ৫২ হাজার কোটি টাকা দিয়ে পাতাল রেল করছে আর গরীব মানুষের ভাতা বন্ধ করে দিচ্ছে। কয়েক হাজার কোটিপতি পরিবার বানিয়েছে। লুটেরা বাংলাদেশ হয়েছে এখন এর নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগ। 

চলতি শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকের বিষয়ে সমালোচনা করে ফখরুল বলেন, ‘ভুলে ভরা সরকার পাঠ্যপুস্তকের মাধ্যমে পরিকল্পিত ভাবে কৃষ্টি সংস্কৃতি সামাজিক মূল্যবোধ ধ্বংস করছে। সরকার দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে। 

নতুন কর্মসূচি ঘোষণা 
গ্যাস, বিদ্যুৎ, চাল-ডালসহ নিত্যপণ্যে দাম বাড়ানোর প্রতিবাদে আগামী ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা হবে শুরু হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com