বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

প্রেফারেন্স শেয়ার ছেড়ে ৩১০ কোটি টাকা তুলবে প্রিমিয়ার সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৩০ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড প্রেফারেন্স শেয়ার ছেড়ে ৩১০ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করবে। কোম্পানিটির প্রেফারেন্স শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিএসইসির ৮১১তম কমিশন বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, আলোচিত শেয়ার হবে সম্পূর্ণ অবসায়নযোগ্য। এটি সাধারণ শেয়ারে রূপান্তরযোগ্য নয়।

আলোচিত প্রেফারেন্স শেয়ারের মধ্যে ২৩৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার সম্ভাব্য বিনিয়োগকারীদের নিকট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। যার মেয়াদ হবে ৫ বছর। বাকি ৭৫ কোটি টাকার শেয়ার কোম্পানির স্পন্সর শেয়ারহোল্ডার/পরিচালকদের নিকট ইস্যু করা হবে, যার মেয়াদ ১২ বছর।

এই প্রেফারেন্স শেয়ারের প্রতিটির অভিহিত মূল্য ২৫ লাখ টাকা। এর ডিভিডেন্ড হার ৬.২৫-৭.৭৫ শতাংশ।

প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে প্রিমিয়ার সিমেন্ট ব্যালান্সশিট পুনর্গঠন, আর্থিক ব্যয় কমানো, মুনাফা বৃদ্ধি এবং আর্থিক সূচকগুলোর উন্নতি করবে বলে বিএসইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS