বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

রংপুরে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ কাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৭ Time View

নিজস্ব পতিনিধিঃ রংপুরে আগামীকাল শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে বিভাগীয় সমাবেশ করবে দলটি। এদিকে একই সময়ে শান্তি সমাবেশের ডাক দিয়েছে রংপুর মহানগর আওয়ামী লীগ। সমাবেশ সফল করতে দুই দলের পক্ষ থেকেই গণসংযোগ শুরু হয়েছে বলে জানিয়েছেন নেতারা।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) মহানগর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বেলা ২টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলটির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক। সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। সঞ্চালনা করবেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন ও জেলা বিএনপির সদস্যসচিব আনিসুর রহমান লাকু।

মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু বলেন, ‘বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কের পাশে একটি সভামঞ্চ তৈরি করে সেখানে বেলা ২টা থেকে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে অংশ নেবেন রংপুর মহানগরের ৩৩টি ওয়ার্ডসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলের নেতাকর্মী ও সমর্থকরা।

এদিকে বিকেল ৩টায় নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করবে রংপুর মহানগর আওয়ামী লীগ। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। প্রধান বক্তা হিসেবে থাকবেন সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপপ্রচার সম্পাদক আব্দুল আউয়াল শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া এবং সফুরা বেগম রুমি।

রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন ও যুগ্ম আহবায়ক আবুল কাশেম বলেন, ‘সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার পাশাপাশি দলের নেতাকর্মীরা সমবেত হবেন।’

দুটি সমাবেশে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে শনিবার রংপুর নগর এবং এর আশপাশে ব্যাপক পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন রংপুর মহানগর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS