1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

বগুড়া উপ-নির্বাচনের ফলাফল: তীরে এসে ভরাডুবি হিরো আলমের!

  • আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.৩৮ এএম
  • ৩২৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) দুইটি আসন থেকেই উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে একতারা প্রতীকে অংশ নেয়া বহুল আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম উভয় আসনেই হেরে গেছেন। 

বুধবার (১ ফেব্রুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে রাত ৮ টার কিছু পর পরই এই ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় তিনি বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। 

বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনের নির্বাচনে হিরো আলম ৯০৪ ভোটে পিছিয়ে পড়ে পরাজিত হয়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৪ দলীয় জোটের প্রার্থী রেজাউল করিম তানসেনের মশাল প্রতীকের কাছে। 

এদিকে বগুড়া-৬ (সদর) আসনেও ৯৫৭১ ভোট  পেয়ে হিরো আলম পরাজিত হয়েছেন। 

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) দুইটি উপজেলা নিয়ে জাতীয় সংসদের একটি আসন বগুড়া-৪। হিরো আলম এই আসনের মোট ১১২টি কেন্দ্রে মোট ১৯ হাজার ৪০৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এই আসনে রেজাউল করিম তানসেন ২০ হাজার ৩০৮ পেয়ে জয়লাভ করেন। এই আসন থেকে মোট ৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেছিলো। 

এরআগে, সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শুরু হয় ভোট গ্রহণ। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাসদের রেজাউল করিম তানসেন, স্বতন্ত্র কামরুল হাসান জুয়েল, জাপার শাহীন মোস্তফা কামালসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে দুটি আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেন হিরো আলম। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ভোটার তিন লাখ ২৮ হাজার ৪৬৯। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com