1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

বগুড়া-৪ আসনে সর্বোচ্চ ভোট পেয়েছে হিরো আলম

  • আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.৩৫ পিএম
  • ৩২২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহলু) ও বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। প্রাথমিক ফলাফলে বগুড়া-৪ আসনের কাহালু উপজেলার পাঁচটি কেন্দ্রে সর্বোচ্চ ভোট পেয়েছে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের একতারা প্রতীক।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ পাচঁটি কেন্দ্রে হিরো আলমের একতারা প্রতীক পেয়েছে ১৩০৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১৪ দল মনোনীত প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে তিনটি কেন্দ্রে পেয়েছেন ৩৭৩ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান কাজল দুটি কেন্দ্রে ট্রাক প্রতীকে পেয়েছেন ২৬৫ ভোট।

এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন ১৪ দলীয় জোটের মনোনীত জেলা জাসদের সভাপতি সাবেক এমপি একেএম রেজাউল করিম তানসেন (মশাল), সাবেক মেয়র ও সাবেক বিএনপি নেতা কামরুল হাসান সিদ্দিকী জুয়েল (কুড়াল), কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহীন মোস্তফা কামাল (লাঙল), জাকের পার্টির আব্দুর রশিদ সরদার (গোলাপ ফুল), বাংলাদেশ কংগ্রেস পার্টির তাজ উদ্দিন মন্ডল (ডাব), হিরো আলম (একতারা), স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস আলী (কলার ছড়া), গোলাম মোস্তফা (দালান), মুশফিকুর রহমান কাজল (ট্রাক)।

এরআগে বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে একটানা ভোটগ্রহণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com