1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

বাহুবালি ২ – কেজিএফকে পেছনে ফেলে রেকর্ড গড়ল ‘পাঠান’

  • আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩, ১.৫৫ পিএম
  • ৪০১ Time View

মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড করছে ‘পাঠান’। এবার বাহুবালি-২ ও কেজিএফকে পেছনে ফেলল বলিউড কিং খানের ‘পাঠান’।

গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম অভিনীত আলোচিত সিনেমা ‘পাঠান’। মুক্তির পর থেকে পুরো ভারতসহ বিশ্বের প্রায় ৮ হাজার পর্দায় প্রদর্শন হচ্ছে সিনেমাটি। মুক্তির পর থেকেই সিনেমা, গান থেকে শুরু কিং খানের প্রশংসায় পঞ্চমুখ তার ভক্তরা। শাহরুখ যে ফুরিয়ে যাননি সেটাই যেন ‘পাঠান’ দিয়ে বুঝিয়ে দিলেন বলিউডের এই সুপারস্টার।  

তবে শুধু প্রশংসা নয়, আয়ের দিক থেকেও বেশ এগিয়ে ‘পাঠান’। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে এটি। প্রথম সপ্তাহে শুধু ভারতে সিনেমাটি ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে, ভেঙে দিয়েছে ভারতের ৯টি হিন্দি সিনেমার রেকর্ডও।

ভারতীয় বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এক টুইটে ‘পাঠান’র আয় সম্বন্ধে লিখেন, ভারতে সবচেয়ে দ্রুততম সময়ে ৩০০ কোটির ক্লাবে পা রেখেছে শাহরুখ খানের ‘পাঠান’। এর মধ্য দিয়ে অতীতের বেশকিছু তুমুল জনপ্রিয় সিনেমার আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমাটি।

বক্স অফিস ইন্ডিয়ার আয়ের রেকর্ড অনুযায়ী ৩০০ কোটির ক্লাবে দ্রুত সময়ে প্রবেশ করা সিনেমাগুলো হলো- পাঠান: ৭ দিন, বাহুবলি টু (হিন্দি): ১০ দিন, কেজিএফ টু (হিন্দি): ১১ দিন, দঙ্গল: ১৩ দিন, সাঞ্জু: ১৬ দিন, টাইগার জিন্দা হ্যায়: ১৬ দিন, পিকে: ১৭ দিন, ওয়ার: ১৯ দিন, বাজরাঙ্গি ভাইজান: ২০ দিন, সুলতান: ৩৫ দিন। সুতরাং তথ্য অনুযায়ী, ‘পাঠান’ এক সপ্তাহে ভারতে আয় করেছে  ৩১৫ কোটি রুপি। যা ‘কেজিএফ চ্যাপ্টার টু’-এর চেয়ে ৬৫ কোটি রুপি বেশি।

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। এ ছাড়া বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খানও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com