বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জয় ও পলক ‘জুলাই গণহত্যার অন্যতম পরিকল্পনাকারী’ শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির সুযোগ নেই: এহসানুল হক মিলন বিচার বিভাগে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর অবস্থান আইনমন্ত্রীর আগের চেয়ে আইনশৃঙ্খলা উন্নত, ব্যাংক খাত নিয়ন্ত্রণে: মির্জা ফখরুল ময়মনসিংহ-এর ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জুলাই জাতীয় সনদ অবৈধ ঘোষণার দাবিতে হাইকোর্টে রিট কমিউনিটি ব্যাংক ও ‘আমরা নারী’র ক্যান্সার সচেতনতা সেমিনার রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে সংবাদ সম্মেলন হবিগঞ্জে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ জেলা কার্যালয়ের কার্যক্রম পুনরায় শুরু প্রধানমন্ত্রী ও নবগঠিত মন্ত্রিসভাকে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির অভিনন্দন

হিরো আলম: সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে জয়লাভ করব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০০ Time View

সুষ্ঠুভাবে ভোট হলে আমি দুই আসনেই বিপুল ভোটে জয়লাভ করবো বলে মন্তব্য করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া সদরের এরুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে এ কথা বলেন তিনি।

তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) দুই আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত সব পরিবেশ ভালো আছে। তবে সদরের এক কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। ভোটারদের কাছে অনুরোধ সবাই এসে ভোট দিবেন।

বগুড়ায় উপ-নির্বাচনে ভোটগ্রহণ করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এই দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরো আলম।

বগুড়া-৪ আসনের ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ৯ জন। এ আসনে আওয়ামী লীগ ১৪ দলীয় জোট থেকে জাসদ প্রার্থীকে সমর্থন দিয়েছে। এর বাইরে পাঁচজন স্বতন্ত্র প্রার্থী আছেন। যাদের মধ্যে কুড়াল প্রতীকে নির্বাচন করছেন সাবেক বিএনপি কামরুল হাসান সিদ্দিকী জুয়েল। আর স্বতন্ত্র ট্রাক প্রতীকে নির্বাচন করছেন সাবেক আওয়ামী লীগ নেতা মো. মোশফিকুর রহমান কাজল।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে মোট প্রার্থী ১১ জন। পাঁচজন আছেন স্বতন্ত্র প্রার্থী। এদের মধ্যে ট্রাক প্রতীকের আব্দুল মান্নান আকন্দ সাবেক আওয়ামী লীগ নেতা। এছাড়াও উপনির্বাচনে এই দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিরো আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS