1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Title :
ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ

বিএনপির শেষ গণপদযাত্রা দুপুরে

  • আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৪১ পিএম
  • ২২৭ Time View

গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায়ে আজ রাজধানীতে চতুর্থ ও শেষ দিনের গণপদযাত্রা করবে বিএনপি।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম থেকে পদযাত্রা শুরু হয়ে মালিবাগ বাজার গিয়ে শেষ হবে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে কমলাপুর স্টেডিয়াম থেকে শুরু হয়ে খিলগাঁও মোড় হয়ে মালিবাগ বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে পদযাত্রা কর্মসূচি পালন হবে।

শামসুদ্দিন দিদার বলেন, চার দিনের ঘোষিত কর্মসূচির চতুর্থ দিনের পদযাত্রা উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। পদযাত্রাপূর্ব সমাবেশ সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।

এর আগে, গত ২৮ জানুয়ারি রাজধানীর বাড্ডা রামপুরা সড়কে প্রথম দিনের পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ৩০ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে থেকে জুরাইন রেল গেট সড়কে পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। ৩১ জানুয়ারি রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে মিরপুর-১০ নম্বর মোড় পর্যন্ত তৃতীয় দিনের পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। আজকের কর্মসূচির মধ্য দিয়ে শেষ হবে বিএনপির পদযাত্রা কর্মসূচি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com