1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

৬ আসনে উপনির্বাচনের ভোট চলছে

  • আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.১০ এএম
  • ২১৫ Time View

বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ৬টি সংসদীয় আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সব কয়টি আসনে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

এই ৬টি আসনের ভোট নিয়ে উৎসব-আমেজ না থাকলেও প্রস্তুতির কোনও ঘাটতি নেই। নিরুত্তাপ ভোটে সকলের নজর কেড়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন। এই আসন থেকে পদত্যাগ করা বিএনপির সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ কোনও প্রার্থী দেয়নি। স্থানীয় আওয়ামী লীগ উকিল সাত্তারকে প্রকাশ্য সমর্থন দিয়েছে। এদিকে এ আসনের উপনির্বাচনে প্রার্থী আবু আসিফ আহমেদ নিখোঁজ।

এদিকে এবারের উপনির্বাচনে অনেকের নজর কেড়েছে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। আলোচিত এই ‘অভিনেতা’ বগুড়া-৬(সদর) ও ৪ (কাহালু-নন্দীগ্রাম) দুটি আসনেই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথমে রিটার্নিং অফিসার ও পরে নির্বাচন কমিশন তার দুটি আসনের প্রার্থিতা বাতিল করলেও উচ্চ আদালতের আদেশে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন।

ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ এই ৬টি আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৬৭টি। ভোটকক্ষ ৫ হাজার ৮৯৮টি। মোট ভোটার ২২ লাখ ৫৪ হাজার ২১৭ জন। ৬টি আসনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ মাত্র তিনটি আসনে প্রার্থী দিয়েছে। আসনগুলো হলো: বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ এবং ৩।

জানা যায়, ঠাকুরগাঁও-৩ আসনে ২৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; বগুড়া-৪ আসনে ২৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; বগুড়া-৬ আসনে ১৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ২৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ২০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ২৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

গত ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপির পদত্যাগের ঘোষণা আসে। পরদিন ১১ ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন বিএনপির ছয়জন এমপি। সেদিন বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেও এমপি হারুন বিদেশে থাকায় তার পদত্যাগপত্র গ্রহণ করেননি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর শূন্যঘোষিত আসনগুলো উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী ১ ফেব্রুয়ারি বুধবার ভোটগ্রহণ করা হচ্ছে।

ইসি জানায়, নির্বাচনে আগের মতোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শুধু বগুড়া-৬ আসনে অতিরিক্ত চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com