বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

কাদের: বিএনপি নেতাদের শক্তি কমে আসছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১২১ Time View

বিএনপির পদযাত্রা কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের শক্তি কমে আসছে। তাই তারা পদযাত্রা করছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি বলেন, ‘বিএনপি নেতাদের শক্তি কমে আসছে, দম কমে আসছে, এখন লাফালাফি বন্ধ করে নীরব পদযাত্রা, শোকযাত্রা শুরু করেছে। তাদের যাত্রা দেখলে মনে হয়, কেউ মারা গেলে যে নীরব শোভাযাত্রা, সেই শোভাযাত্রা।’

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের কী খবর? কী খবর? ভুয়া। ১০ তারিখের লালকার্ড ভুয়া। সরকার পতন ভুয়া। ৫৪ দল ভুয়া। ২৭ দফা, ১০ দফা, ১৪ দফা ভুয়া। পদযাত্রা ভুয়া। বিএনপির সরকার পতনের স্বপ্ন ভুয়া।’

তিনি বলেন, ‘মির্জা ফখরুল ভীষণ ক্ষেপে গেছেন। তিনি গোস্যা করেছেন। তিনি বলছেন, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচন নাকি মাগুরার উপনির্বাচনের দাদা। ইলেকশন কিন্তু এখনও হয়নি। হবে আগামীকাল। মাগুরার উপনির্বাচন হুন্ডাগুন্ডা দিয়ে সকাল ১০টার মধ্যে ভোট শেষ। ১০টার পর আর ভোট নেই। সেই নির্বাচন আর হবে না। মাগুরা মার্কা নির্বাচন আগামীকাল হবে না। ফখরুল সাহেব, মাগুরা স্টাইলের নির্বাচন হবে না। মাগুরার দাদাও হবে না, নানাও হবে না। ইলেকশন ইলেকশনই হবে।’

উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে সমর্থনের বিষয়ে কাদের বলেন, ‘আওয়ামী লীগের অধিকার আছে কাউকে সমর্থনের। সেখানে আমাদের প্রার্থী নেই, সেকারণে আমরা একজনকে সমর্থন দিয়েছি। তার অর্থ এই নয় যে আমরা নির্বাচনকে নিয়ন্ত্রণ করছি। নির্বাচন শান্তিপূর্ণ হবে। আওয়ামী লীগ সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে, খেলা হবে, রেডি আছেন। আসল খেলা আগামী জানুয়ারি। ফাইনাল খেলা আগামী নির্বাচন। নৌকা চলছে, নৌকা চলবে। নৌকা চলে ভাসিয়া, ভোট দেবেন হাসিয়া। তৈরি হয়ে যান।’

কাদের বলেন, যারা জঙ্গিবাদের দোসর, যারা বঙ্গবন্ধুসহ চার নেতার খুনি তাদের হাতে বাংলাদেশ আর ফিরবে না, তাই লন্ডনে বসে ‘টেক ব্যাক’ বললেই আলো থেকে অন্ধকারে বাংলাদেশ আর ফিরে যাবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, বিদেশে বসে কাপুরুষের মতো রাজনীতি করে লাভ নাই, সাহস থাকলে দেশে ফিরে রাজনীতি করুন।

তিনি আরও বলেন, বাংলাদেশে রিমোট কন্ট্রোলে আন্দোলন হবে না। আপনাদের রঙিন খোয়াব কর্পূরের মতো উবে যাবে। ময়ুর সিংহাসন আর ফিরে আসবে না। ভিক্টোরিয়ার মতো ক্ষমতায় বসবেন, সেই দিন চলে গেছে।

একই অনুষ্ঠানে তারেক রহমানকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিদেশ থেকে ষড়যন্ত্র না করে সাহস থাকলে দেশে আসেন।

তিনি বলেন, ‘বিদেশে থেকে মানুষ হত্যার পরিকল্পনা না করে সাহস থাকলে দেশে আসেন, আইনি পথে মোকাবিলা করুন।’

মন্ত্রী বলেন, বিএনপি করে নৈরাজ্য, আওয়ামী লীগ করে শান্তি সমাবেশ।

বিএনপি নেতাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতির নামে যদি আবারও নৈরাজ্য করেন তাহলে নিরাপত্তা বাহিনী লাগবে না, জনগণকে নিয়েই আওয়ামী লীগ মোকাবিলা করবে।

তিনি বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী বলেছিলেন বাংলাদেশকে বদলে দেবেন। তিনি সেটা করে দেখিয়েছেন। শত শত উন্নয়ন প্রকল্প তিনি করে দেখিয়েছেন। অবকাঠামো ছাড়াও ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS