1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Title :
যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাংবাদিকের মায়ের পরলোকগমণে প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শোক জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট জাতীয় সংসদ ভবনে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পীকারের সাথে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন (গ্যাটজা)-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে যেভাবে জানবেন

লাভেলো আইসক্রিমের আয় বেড়েছে ২ পয়সা

  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩, ৭.০৫ পিএম
  • ৪৫৪ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি লাভেলো ব্র্যান্ডের আইসক্রিম বাজারজাতকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর ২০২২-ডিসেম্বর ২২) ব্যবসায় মুনাফা বেড়েছে ১৫ শতাংশ।

মঙ্গলবার ৩১ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নীট মুনাফা হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার ১০৬ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ১ কোটি ২৬ লাখ ১৪ হাজার ২৫৭ টাকা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৯ লাখ ১৮ হাজার ৮৪৯ টাকা বা ১৫ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ১৫ পয়সা। সুতরাং শেয়ার প্রতি আয় বেড়েছে ১৫ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস হয়েছে ১.৪৮ পয়সা। যা আগের বছর একই সময়ে হয়েছিল .৯৭ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির নীট বিক্রয়ের পরিমান ১৭ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার ২৮৫ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ১৫ কোটি ৩৮ লাখ ৩৬ হাজার ৭১০ টাকা। সে হিসেবে কোম্পানিটির নীট বিক্রয়ের পরিমান বেড়েছে ২ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ৫৭৫ টাকা বা ১৫ শতাংশ।

৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৪৩ পয়সা। যা ৩০ জুন ২০২২ শেষে ছিল ১২ টাকা ৯০ পয়সা ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com