1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Title :
নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন আজকের জেএনজিদের ভাবনা ছিল মেজর জিয়ার মধ্যে-বিএনপি নেতা টিপু আলমডাঙ্গার হারদীতে বিএনপি নেতার ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় পাশে দাড়ালো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক নতুন রিসাইক্লিং উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ৯০%-এর বেশি কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৩য় দিন ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু লালমনিরহাটে জাতীয় মানবাধিকার সমিতির জেলা কমিটি গঠন; সভাপতি বেলাল, সাধারণ সম্পাদক দুলাল নতুন উদ্যোক্তাদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত, যোগ দিলেন নারী আমানতকারীরা

বিতর্কের জেরে বদলে যাচ্ছে পেনাল্টির নিয়ম

  • আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ১.৪১ পিএম
  • ২২৪ Time View

কাতার বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ ফুটবলারদের পেনাল্টি নেওয়ার সময় মনোযোগ নষ্ট করে আলোচনায় আসেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার এ আচরণে পরবর্তী সময়ে সমালোচনার ঝড় ওঠে গণমাধ্যমে। এবার বদলে যাচ্ছে পেনাল্টির নিয়ম। স্পট কিক নেওয়ার সময় কোনো গোলরক্ষক যেন ‘মাইন্ডগেম’ খেলতে না পারেন সে জন্য নতুন নিয়ম আনছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড।

মাইন্ডগেম, কথাটার মাহাত্ম্য আর কেউ বুঝুক বা না-বুঝুক, এবার কাতার বিশ্বকাপের ফাইনালে হাড়ে হাড়ে সেটা টের পেয়েছে ফ্রান্সের ফুটবলাররা। আর যদি বলা হয় কে এই মাইন্ড গেমার? অকপটে বলে দেওয়া যাবে নামটি। বলা হচ্ছে, আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কথা। কাতার বিশ্বকাপে মনস্তাত্বিক লড়াইয়ে শতভাগ সফল এই আর্জেন্টাইন বাজপাখি।

ফ্রান্স-আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানেই এই মাইন্ডগেম খেলেন মার্টিনেজ। দ্বিতীয় পেনাল্টি নিতে আসেন কোম্যান। তার মনোযোগ নষ্ট করতে রেফারির সঙ্গে কথা বলে যান মার্টিনেজ। বল ঠিক জায়গায় বসানো আছে কি না, বারবার জানতে চান রেফারির কাছে। মনোযোগ নষ্ট করার তার এই কৌশল বৃথা যায়নি। স্পট কিকে ব্যর্থ হন কোম্যান।

এরপর পেনাল্টি নিতে আসেন অরেলিয়ে চৌয়ামেনি। সেখানেও তার মনোযোগ নষ্ট করতে সফল হন মার্টিনেজ। স্লেজিং-এর পাশাপাশি বল চৌয়ামেনিকে না দিয়ে পাশে ছুড়ে মারেন। নার্ভাস চৌয়ামেনি হন লক্ষ্যভ্রষ্ট। আরও অনেক ম্যাচেই আর্জেন্টাইন এই গোলরক্ষকের এমন মাইন্ড গেমের নজির আছে।

শুধু মার্টিনেজই নন, এমন অনেক গোলরক্ষকই আছেন, যারা পেনাল্টির সময় হরহামেশাই ফুটবলারের মনোযোগ নষ্ট করতে এমন মাইন্ডগেম খেলে থাকেন। তাদের জন্যই এবার বদলে যাচ্ছে পেনাল্টির নিয়ম।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চে লন্ডনে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বাৎসরিক সাধারণ সভা। সেখানেই লিখিতভাবে পরিবর্তন আনা হতে পারে পেনাল্টির নিয়মে। সান আরও জানায়, সভায় গোলরক্ষকদের অশোভন আচরণ নিয়েও আলোচনা হবে। গোলকিপাররা যেন পেনাল্টি নেওয়া ফুটবলারদের বিভ্রান্ত করার চেষ্টা না করে, সেটাও নিশ্চিত করা হবে। শাস্তি হিসেবে এমন আচরণে নিষিদ্ধ হতে পারেন গোলরক্ষক। আর নতুন এই নিয়ম কার্যকর হবে আগামী মৌসুম থেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com