1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

গাইবান্ধায় আগুনে পুড়ে ২টি পরিবারের ৬টি ঘর পুড়ে ছাই

  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ৯.০৪ পিএম
  • ২৮৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে দুটি পরিবারের ৬টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারী) সকালে উপজেলার উত্তর উড়িয়া গ্রামে রাইস কুকার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার সকালে ওই গ্রামের দুলু মিয়ার ছেলে দুলাল মিয়ার ঘরে রাইস কুকার রান্না করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে পাশের ৬টি ঘরে আগুন ছড়িয়ে পরে। এসময় আশপাশের লোকজন ছুটে এসে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষনিক সরকারী তহবিল থেকে ৭ হাজার ৫শ’ টাকা করে দুই পরিবারের মধ্যে সরকারী সহযোগিতা হিসেবে ১৫ হাজার টাকা অনুদান প্রদান করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা শহিদুজ্জামান শামীম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com