1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

৩ দিনে ৩০০ কোটি আয় করল ‘পাঠান’

  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ৮.৪৮ পিএম
  • ৪৩১ Time View

দীর্ঘ চারবছর পর বড়পর্দায় শাহরুখ খান। উচ্ছ্বাসে ভাসছে দর্শকমহল। পাশাপাশি আবেগের বাঁধ ভেঙেছে ভক্তদেরও। গত ২৫’শে জানুয়ারি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে কিং খানের ‘পাঠান’। বেশ কিছুদিন ধরেই ছবি নিয়ে ভক্তদের উন্মাদনার ঝলক নজরে এসেছে সকলের। ‘পাঠান’ মুক্তি পাওয়ার পর শুধুমাত্র ভারতে প্রথম দিনেই বক্সঅফিসে ৫৪ কোটির ব্যবসা করেছে। গোটা বিশ্বের নিরিখে সেটি অতিক্রম করেছে ১০০ কোটি।

দীর্ঘ প্রতীক্ষিত এই ছবি দ্বিতীয় দিনে অতিক্রম করেছে ৭০ কোটি। তবে তৃতীয় দিনেবক্সঅফিসে মন্থর ‘পাঠান’। এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি ট্র্যাকার রমেশ বালার মতে, ছবি মুক্তির তৃতীয় দিনে ভারতের নিরিখে এই ছবি বক্সঅফিসে ৩৪ থেকে ৩৬ কোটি টাকার ব্যবসা করেছে। আর এই পরিমাণ প্রত্যাশা অনুযায়ী যে যথেষ্ট কম, তা আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখছে না। 

শুক্রবার কাজের দিন ‘পাঠান’-এর রোজগার দেশে কিছুটা কম হয়েছে। তৃতীয় দিনে শেষে দেশের বাজারে তিন দিনে ‘পাঠান’-এর আয় ১৬৭ কোটির বেশি। আর বিশ্বব্যাপী আয় পৌঁছেছে ৩১৩ কোটি রুপিতে।

এ দিকে শাহরুখ, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ শুরু থেকেই বিতর্কে জড়িয়েছিল। ভারতের বিভিন্ন প্রান্তে বয়কটের রব উঠেছিল এ ছবির প্রথম মুক্তি পাওয়া গান ‘বেশরম রং’ নিয়ে। তখনকার অগ্নিগর্ভ পরিস্থিতিতে চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা ভেবেছিলেন ‘পাঠান’ দেখতে আসবেন না কেউ। কিন্তু বলিউড আবার প্রমাণ করে দিল, শিল্পের জোর নেতিবাচকতাকেও ছাপিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com