1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

১৭ দিন পর করোনায় মৃত্যু

  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ৬.১০ পিএম
  • ২৫২ Time View

দেশে ২৪ ঘণ্টায় ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫১৬ জনে। এসময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪২ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সবশেষ চলতি মাসের ১১ জানুয়ারি করোনায় ১ জনের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ২২৪ জন।

২৪ ঘণ্টায় ২ হাজার ১৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ১৫৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৭ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com