1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

তথ্যমন্ত্রী: বিএনপির সঙ্গে খেলেই জিততে চায় আ.লীগ

  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ১.২৯ পিএম
  • ৪৫২ Time View

আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে খেলেই আওয়ামী লীগ জিততে চায় বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২৮ জানুয়ারি) রাজশাহীর আলুপট্টী মোড়ের জেলা মহানগর আওয়ামী লীগের অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নেয়া না নেয়া একেকটি দলের সিদ্ধান্ত৷ সব দল নির্বাচনে আসুক। আমরা চাই বিএনপিও পূর্ণশক্তি নিয়ে মাঠে নামুক৷ আওয়ামী লীগ তাদের সঙ্গে খেলেই জিততে চায়৷’

হাছান মাহমুদ বলেন, পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় না, পাকিস্তান ছাড়া। বিএনপি পাকিস্তানকেই অনুকরণ করে। কিন্তু বাংলাদেশে কোনোভাবেই তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে।

বিএনপি নেতারা বলেছেন জনসভায় প্রধানমন্ত্রী বেফাঁস কথা বলবেন এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা চাইলে আওয়ামী লীগের জনসভায় আসতে পারে। প্রয়োজনে তাদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হবে। তারা হেলিকপ্টার বসে জনসভা দেখবেন।

তিনি বলেন, বিএনপি নির্বাচন নিয়ে অপপ্রচার করলে দেশের জনগণ বিএনপিকে সমুদ্রে নিক্ষেপ করবে।

মন্ত্রী বলেন, ইভিএম চাইলেও বর্তমান প্রেক্ষাপটে তা কেনা সম্ভব নয়। বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময় এতো টাকা দিয়ে ইভিএম কেনা উচিত নয়। এক বিলিয়ন ডলার দিয়ে ইভিএম কেনা এই মন্দার মধ্যে সমীচীন নয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটনসহ রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com