1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
Title :
জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন চট্টগ্রাম হালিশহরে মিঃ ডি আই ওয়াই – এর ১৬তম আউটলেট উদ্বোধন চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা তারেক রহমানের সভাপতিত্বে ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদিত ২০২৬-২৭ বাজেটে পুঁজিবাজারে কর সুবিধার ঘোষণা নেই Credit Rating of Nitol Insurance PLC ইসলামী ব্যাংকের কার্যক্রম তদারকিতে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংকে ডিবিএর বৈঠক কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার

ছাত্রলীগসহ ৪ সংগঠনকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ

  • আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩, ৯.৩৮ পিএম
  • ৩৩০ Time View

আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম চার সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি দ্রুত সময়ে মধ্যে করার তাগিদ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মহানগর দক্ষিণ ও উত্তর, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে যৌথসভায় এ তাগিদ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, স্বাচিপের এখনও কমিটি করার উদ্যোগ নেই। ছাত্রলীগ এখনও কমিটি করেনি। সম্মেলনের কতদিন হয়ে গেছে। এরপর আমাদের মহিলা আওয়ামী লীগ। অফিসে যাওয়া যায় না, মহিলাদের লাইন এখনও আছে। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি হয়নি। তারপর যুব মহিলা লীগ, পূর্ণাঙ্গ কমিটি হয়নি। সহযোগী চারটি সংগঠনের সম্মেলন করেছি। এখন পর্যন্ত একটাও কমিটি পাইনি। যৌথ সভার প্রথমেই এ তাগিদগুলো দেয়ার কথা বলেছিলাম।

তিনি বলেন, উপকমিটির চেয়ারম্যান সদস্য সচিবের নাম ঘোষণা করা হয়েছে, কাজে উপকমিটিগুলোর পুনর্গঠন করতে হবে। সে প্রক্রিয়াটা যার যার সীমানা থেকে উদ্যোগ নেবেন। আমি বিশেষভাবে অনুরোধ করছি।

কাদের আরও বলেন, যারা যে বিভাগের দায়িত্বপ্রাপ্ত আছেন, তাদের কাছে আমি অনুরোধ করব, সম্মেলন হয়ে গেছে অনেক দিন। অনেক সম্মেলনের পূর্ণাঙ্গ কমিটি এখনও জমা হয়নি। জমা হলেও সভাপতির নির্দেশে আমি যেগুলোর অনুমোদন করি, তাতে ফাইনালি আপনারা একটু দেখবেন। তার আগে আমাদের বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের বলতে হবে যে এ কমিটি ঠিক আছে। আমার কাছে ২৯টি পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে। আমার জানতে হবে বিভাগীয় দায়িত্বপ্রাপ্তরা কমিটিগুলো দেখেছেন কী না। তারা দেখলে আমি নেত্রীর সঙ্গে কথা বলব, আলাপ করে অনুমোদন দেব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com