1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

ফখরুল: স্বপ্ন ছাড়া সফল হওয়া যায় না

  • আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩, ১.২৮ পিএম
  • ২৪৩ Time View

দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের পতনের মধ্যদিয়ে সে আন্দোলন সফল হবে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।

ফখরুল ইসলাম বলেন, দেশের মানুষ গণতান্ত্রিক আন্দোলনের মধ্যদিয়ে বর্তমান সরকারের পতন ঘটাবে।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, রাজনীতি না করার পরও প্রতিহিংসার স্বীকার হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে কোকোকে।

তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়া কার্যালয়ে অবরুদ্ধ থাকা অবস্থায় কোকোর মরদেহ গ্রহণ করতে হয়েছে।

এর আগে, সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে এক অনুষ্ঠানে ফখরুল বলেন, চলমান আন্দোলনে হতাশ হওয়ার কিছু নেই; বরং সফলতার পথেই আছে বিএনপি। স্বপ্ন ছাড়া সফল হওয়া যায় না। রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা হচ্ছে একটি স্বপ্ন। এটি নিয়ে জনগণের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে।

সংসদকে একদলীয় ক্লাবে পরিণত করা হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ১৪ বছরে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে ক্ষমতাসীন দল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com