1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর

জয় দিয়ে হাজারতম ওয়ানডে রাঙালো ভারত

  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২, ১০.৫৭ পিএম
  • ৪৩১ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে হাজারতম ওয়ানডে ম্যাচের মাইলফলক স্পর্শ করেছে ভারত। ক্রিকেট ইতিহাসের একমাত্র দল হিসেবে এমন রেকর্ড গড়ার দিনে ৬ উইকেটের জয় পেয়েছে রোহিত শর্মার দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর স্কোয়াডে বড়-সড় পরিবর্তন এনে ভারতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্যারিবিয়ানদের পারফরম্যান্সে কোনো পরিবর্তন ঘটেনি।

ওয়েস্ট ইন্ডিজের দেয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন রোহিত শর্মা এবং ইশান কিষান। ২৮ রান করে ইশান ফিরে গেলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন রোহিত। তবে এদিন ৮ রানের বেশি করতে পারেননি বিরাট কোহলি।

শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবের ৩৬ বলে অপরাজিত ৩৪ রানের সুবাদে ৪ উইকেট হারিয়ে মাত্র ২৮ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৫ রানে দুই উইকেট শিকার করেছেন আলজারি জোসেফ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্যর্থ ক্যারিবিয়ান টপ অর্ডার। ‘আনলাকি থার্টিনে’ শাই হোপকে বোল্ড করে ক্যারিবিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন মোহাম্মদ সিরাজ। এরপর আরেক ওপেনার ব্র্যান্ডন কিং ফিরেছেন ব্যাক্তিগত ১৩ রান করে। এরপর ডিএম ব্রাভো-নিকোলাস পুরানরা ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি। এরফলে একশো পেরোনোর আগেই সাত উইকেট হারিয়ে ধুকতে থাকে উইন্ডিজ। তবে এদিন ক্যারিবিয়ানদের হাল ধরার চেষ্টা করেন জেসন হোল্ডার।

শেষ দিকে হোল্ডারের হাফসেঞ্চুরি আর ফ্যাব্রিয়েন অ্যালানের ২৯ রানের সুবাদে ৪৩.৫ ওভারে ১৭৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসে ৪৯ রানে ৪ উইকেট শিকার কয়রে ভারতের সেরা বোলার যুবেন্দ্র চাহাল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com