1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Title :
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় আব্দুল্লাহ আলিমের স্বর্ণপদক ও পরিবেশ পুরস্কার কুমিল্লা দাউদকান্দিতে পিকআপে মিললো ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার-১ কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: কুমিল্লায় জামায়াত আমির বাবার শান্তি কমিটির সম্পৃক্ততা নিয়ে নীরবতা ভাঙলেন আসিফ আকবর চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে পুনর্মিলনী অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ২৫ বছরের মাইলফলক পেরিয়ে পর্দা নামছে সেমস-গ্লোবালের টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬-এর দেশের সব সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ইসলামী ব্যাংকগুলোর তথ্য নির্ধারিত ছকে পাঠানোর নির্দেশ

  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২, ১০.৫৪ পিএম
  • ৭৪৮ Time View

বাংলাদেশে ইসলামী ব্যাংকের সংখ্যা বাড়ছে। তাই শরীয়াহ ভিত্তিক ব্যাংক সম্পর্কিত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ করার আবশ্যিকতা তৈরি হয়েছে। বাংলাদেশে কার্যরত সব ইসলামী ব্যাংক, শাখা ও উইন্ডোগুলোকে সঠিকভাবে নির্ধারিত ছকে তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ইসলামিক ব্যাংকের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যথাযথ পরিভাষায় ইসলামিক ব্যাংক সম্পর্কিত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ করার আবশ্যিকতা তৈরি হয়েছে। তাই বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ডাটাবেইজ ইউনিট কর্তৃক ইসলামিক ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন সংশ্লিষ্ট তথ্য যথাযথভাবে সংকলন করার জন্য বাংলাদেশে কার্যরত সকল ইসলামিক ব্যাংক, ইসলামিক শাখা ও উইন্ডোগুলোর জন্য একটি ডাটা টেম্পলেট প্রস্তুত করা হয়েছে।

ওই টেম্পলেটের মাধ্যমে ২০২২ সালের জানুয়ারি থেকে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে মাসিক ও ত্রৈমাসিক ভিত্তিতে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে পরিসংখ্যান বিভাগের ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্স ডাটাবেইজ ইউনিটে দাখিল করার জন্য সংশ্লিষ্ট ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রাথমিকভাবে ইসলামিক ব্যাংকগুলোর তথ্যের একটি টাইম সিরিজ তৈরি করার লক্ষ্যে এককালীন বাৎসরিক ভিত্তিতে ২০০৯-১০ থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত ও মাসিক ত্রৈমাসিক (প্রযোজ্য ক্ষেত্রে) ভিত্তিতে ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবৎসরের তথ্য দিতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com