1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Title :
চাঁদাবাজ ও প্রতারক সুফি সাগরকে জেলহাজতে প্রেরণ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান কালিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ প্রাথমিক শিক্ষক নিয়োগে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান মন্ত্রণালয়ের এপেক্স ফুটওয়্যার দেবে ১৫% নগদ, ১৫% বোনাস লভ্যাংশ ডিএসইতে সপ্তাহজুড়ে সূচকের উত্থান, বাজার মূলধনে পতন ডিজিটাল ব্যাংকিংয়ে প্রবেশের অনুমতি পেল ৪ প্রতিষ্ঠান ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার

কা‌দে‌র: বিএন‌পির আন্দোলন হাসপাতা‌লে

  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩, ৬.৩১ পিএম
  • ২৮৮ Time View

অদৃশ্য নির্দেশে বিএনপি আন্দোলন করে ব্যর্থ হয়ে হতাশায় হাসপাতালে গিয়েছে ব‌লে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএন‌পি আবারও আওয়ামী লীগকে একদলীয় সংসদের অপবাদ দিচ্ছে। বিএনপি দেখে না সংসদে জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ অনেক দল রয়েছে? তারা কি এসব দেখে না? আসলে তারা ভুয়া রাজনীতি করে।

বিএনপি নেতারা ডোনাল্ড লু আসার পর হাসপাতালে কেন গিয়েছে- এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, অদৃশ্য নির্দেশে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার মিশনে বিএনপি আন্দোলন করে ব্যর্থ হয়েই হতাশায় হাসপাতালে গিয়েছে।

অনুষ্ঠানে প্রায় ৩ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করার কথা জানিয়ে কাদের বলেন, মানুষের পাশে ছিলাম, আছি থাকবো। আর নির্বাচন মোকাবিলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com