1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

বগুড়া উপনির্বাচন: হিরো আলমের প্রচারণায় চমক, পিকআপেই মঞ্চ!

  • আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ১.০৮ পিএম
  • ৩২৯ Time View

বগুড়া প্রতিনিধি: বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রচারণায়  হিরো আলম পিকআপ ভ্যানে করে প্রচারণা চালাচ্ছেন। পিক-আপেই বানানো হয়েছে মিনি মঞ্চ; রাখা হয়েছে প্যান্ডেলের সাথে মাইক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণায় যুক্ত করেছেন নির্বাচনী গান। পিকআপ ভ্যানের দুই পাশে ‘একতারা’ প্রতীক সম্বলিত ব্যানার ও হিরো আলমের ছবি দেখা গেছে। প্রচারণার প্রথম দিনেই হিরো আলমের পোশাকেও ছিল খানিকটা চমক। তাঁর পরনে ছিল সাদা পাঞ্জাবির ও কটি। 

হিরো আলম জানান, নির্বাচনী প্রচারণার জন্য একাধিক পোষাক বানিয়েছেন। একেকদিনের প্রচারণায় একেক চমক থাকবেও বলে জানান। এছাড়া শিল্পীদের নিয়ে জনসংযোগের কথাও বলেন তিনি। শেষ পর্যন্ত মাঠে থাকবেন বলেও জানান। 

প্রথম দিন হিরো আলম নিজ এলাকায় প্রচারণা চালান। এলাকার মানুষ কাছে পেয়ে উচ্ছ্বসিত হন। ভক্তরা তুললেন সেলফি। নিজ গ্রাম এরুলিয়া এলাকায় জনসংযোগের মধ্যে দিয়ে চলে নির্বাচনি প্রচারণা। বগুড়া-৬ আসন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেও একই সাথে উভয় আসনেই প্রচারণা চালাবেন। 

এর আগে বুধবার দুপুরের বগুড়ার রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) মো. সাইফুল ইসলাম হিরো আলমের হাতে উভয় আসনের জন্য একতারা প্রতীক তুলে দেন। 

দলীয় সিদ্ধান্তের কথা বলে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের বিএনপি দলীয় দুই সাংসদ ১১ ডিসেম্বর পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন আসন দুটি শূন্য ঘোষণা করে। ১৮ ডিসেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি আসন দুটিতে ইভিএমে ভোট গ্রহণ হবে। তবে থাকবে না সিসিটিভি ক্যামেরা। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com